Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

আনন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের একটি দূর অনুধাবন (রিমোট সেন্সিং) ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, গত শনিবার রাতে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। পিআরএসসি-ইও৩ নামের এই উপগ্রহটি লং মার্চ-৬ রকেটের মাধ্যমে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের পর এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ছিল চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন, যা দেশটির সম্প্রসারিত মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উপগ্রহের মাধ্যমে পাকিস্তান পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো এক বিবৃতিতে জানায়, এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি ইলেক্ট্রো-অপটিক্যাল উপগ্রহ, যা তাদের মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উপগ্রহটিতে উন্নত পরীক্ষামূলক প্রযুক্তিও সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বহু-কোণভিত্তিক চিত্রগ্রহণ ব্যবস্থা, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ ইউনিট, যা তাৎক্ষণিক বিশ্লেষণ এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই উপগ্রহ যুক্ত হওয়ায় পাকিস্তানের দূর অনুধাবন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সমন্বিত এই ব্যবস্থা তথ্যের ধারাবাহিকতা, চিত্রের নির্ভরযোগ্যতা এবং বিশ্লেষণের নির্ভুলতা বাড়াবে, যা দেশটির বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতে কাজে লাগবে। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, উপগ্রহটি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণেও বৈপ্লবিক পরিবর্তন আনবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে এই উৎক্ষেপণকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি দেশের আত্মনির্ভরতা, বৈজ্ঞানিক দক্ষতা এবং মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতার সুস্পষ্ট প্রমাণ।’ তিনি সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, তাদের প্রচেষ্টা পাকিস্তানকে আধুনিক যুগের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। একই সঙ্গে মহাকাশ খাতে চীনের ধারাবাহিক ও বিশ্বস্ত সহযোগিতারও প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এই সাফল্যের জন্য সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

Update Time : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬