Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কো সফরের আগে আবারও পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

আনন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন। এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। জানা গেছে, স্থায়ী যুদ্ধবিরতি সম্পর্কিত বিষয়ে ইসলামাবাদে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধিদল তেহরানে ফিরেছে এবং গতকাল রাতে ইসলামাবাদে আরাগচির সাথে পুনরায় দলটি পাকিস্তান সফর করবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত শনিবার মাস্কাটে যাওয়ার আগে আরাগচি এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানীতে দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা চালিয়েছেন। ইসলামাবাদে সংক্ষিপ্ত অবস্থানকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলির ওপর আলোচনা হয়। এর আগে, গত শুক্রবার আরাগচি এঙ্-এ একটি পোস্টে তার সফর সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী ঘোষণা করেন, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার লক্ষ্যে একটি কূটনৈতিক সফরের অংশ হিসেবে তিনি ইসলামাবাদ, মাস্কাট এবং মস্কো ভ্রমণ করবেন। ওই বার্তায় তিনি ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের গুরুত্বের ওপরও জোর দেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

নেতানিয়াহু বিশ্বের জন্য ‘দুর্যোগ’: মার্কিন অর্থনীতিবিদ

মস্কো সফরের আগে আবারও পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১০:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬