সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’

প্রতিনিধি: / ১০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিনোদন: একটি গ্রামের অলস ও বোকা ব্যক্তিদের নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে আরটিভির পর্দায়।
নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস, পরিচালনায় আছেন নাসির উদ্দিন মাসুদ।
এতে অভিনয় করেছেন সমু চৌধুরী, তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সেলজুক, ফাতেমা হীরাসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, এক সময়ের সোনার চর নামের একটি গ্রামের নাম বদলে রাখা হয়েছে ‘চালাক চর’। তবে নামের সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং গ্রামের অধিকাংশ মানুষ বোকা, তবে তারা নিজেদের অনেক বুদ্ধিমান মনে করে।
প্রতিদিনকার ছোট ছোট বোকামি থেকে তৈরি হয় নানা হাস্যকর পরিস্থিতি। কেউ তালা দিয়ে চাবি তালার পাশেই ঝুলিয়ে রাখে, আবার কোনো চোর চুরি করতে গিয়ে কিছু না পেয়ে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে এমন সব ঘটনা দেখানো হয়েছে নাটকে।
পরিচালক মাসুদ জানিয়েছেন, ‘চালাক চরের’ মানুষদের অকল্পনীয় বোকামির মধ্য দিয়েই এগিয়ে চলে এই ধারাবাহিকের গল্প।
নাটকটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছেন তিনি।


এই বিভাগের আরো খবর