সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিনোদন: বর্তমান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় জুটি জোভান ও আইশা খান। একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে তারা ইতোমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। এবার তাদের নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আবেগ’। নাটকটি পরিচালনা করেছেন খ্যাতিমান নাট্যনির্মাতা তুহিন হোসেন এবং গল্প ও চিত্রনাট্য করেছেন রেজাউল আলম শাওন।
পরিচালক তুহিন হোসেন জানিয়েছেন, ‘আবেগ’ নাটকটি আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান সমসাময়িক বাস্তবতার প্রতিচ্ছবি। এটি কেবল একটি রোমান্টিক নাটক নয়-বরং আবেগ, সম্পর্ক, সংকট ও সহানুভূতির গল্প। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আইশা।
জোভানের অভিনয়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে তুহিন হোসেন বলেন, “তিনি একজন পরীক্ষিত অভিনেতা। তার মধ্যে যেমন অভিনয়ের পরিপক্বতা আছে, তেমনি রয়েছে চরিত্র ধারণের দারুণ ক্ষমতা। তিনি বর্তমানে সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন।”
আইশা খান সম্পর্কে তিনি বলেন, “একসময় উপস্থাপনায় জনপ্রিয় হলেও এখন অভিনয়ে তার অবস্থান দৃঢ় হচ্ছে। এই নাটকে তিনি এতটা স্বাভাবিকভাবে চরিত্রটিকে তুলে ধরেছেন, দর্শক নিশ্চয়ই মুগ্ধ হবেন।”
অভিনেত্রী আইশা খানও জানিয়েছেন, নাটকটির গল্প, নির্মাণ ও সহশিল্পীর অভিনয়-সবকিছুই ছিল পরিপূর্ণভাবে পরিকল্পিত। তার ভাষায়, “তুহিন ভাই সাধারণত খুব বেশি রোমান্টিক গল্প করেন না, কিন্তু এই কাজটি তিনি অত্যন্ত যত্ন নিয়ে করেছেন। জোভান ভাইয়ের চরিত্রটি যেমন বাস্তবসম্মত, তেমনি দর্শকদের সঙ্গে সহজেই সম্পর্ক তৈরি করতে পারবে।”
নাটকটি এনটিভির পর্দায় প্রচারিত হবে আজ বুধবার বিকেল ৩টায়।
প্রসঙ্গত, জোভান-আইশা জুটিকে এর আগেও একাধিক নাটকে দেখা গেছে, যার মধ্যে রয়েছে ‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইস’, এবং ‘সে প্রথম প্রেম আমার’। তাদের জুটির অভিনয় ইতোমধ্যেই তরুণ দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।

 


এই বিভাগের আরো খবর