সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মঞ্চে আসছে নওশাবার ‘আগুনি’

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও টুনডার উইক ক্যাম্পের যৌথ উদ্যোগে এবার মঞ্চে আসছে নতুন নাট্য প্রযোজনা ‘আগুনি’। কল্পনার ছোঁয়ায় রঙিন ও বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ এই নাটকটি ৮ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটশালা মূল মঞ্চে প্রদর্শিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় দেবেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পোস্টারের ভাষ্য অনুযায়ী, ‘আগুনি’ নাটকটি মনসুন রেভ্যুেলশনের স্পিরিট বা মনসুন বিপ্লবের চেতনাকে হৃদয়ে ধারণ করে তৈরি হয়েছে। পোস্টারে প্রদর্শিত নারীকেন্দ্রিক অ্যানিমে-স্টাইল চরিত্র ও আগুনের প্রতীক ব্যবহারে নাটকের প্রতীকী শক্তি, বিদ্রোহ ও আত্মশক্তির প্রতিফলন স্পষ্ট। জুলাই মাসে টুনডার উইক ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাধ্যমে এই প্রযোজনাটি বাস্তবায়িত হচ্ছে। নাটকটি সকল দর্শকের জন্য উন্মুক্ত। অর্থাৎ টিকিট ছাড়াই যে কেউ উপভোগ করতে পারবেন নাটকটি। নওশাবা বলেন, ‘অবশেষে মঞ্চে আসছে ‘আগুনি’। আমরা যারা এখন আছি, আমাদের দায়িত্ব হলো সমাজের ক্ষত সারানো। সমাজ বা পরিবেশের ব্যথা প্রশমিত করা। একটি সুস্থ, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা। এটাই আমরা পরবর্তী প্রজন্মের জন্য উপহার হিসেবে রেখে যেতে চাই। এই নাটকে সেই বার্তা থাকবে।’ তিনি জানান, নাটকটি মূলত একটি মিউজিক্যাল পাপেট মঞ্চ প্রদর্শনী। এর শিল্পীরা জুলাই যোদ্ধা, যারা গেল বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। ‘আগুনি’ শিরোনাম থেকেই ধারণা করা যায়, এটি হয়তো একটি প্রতীকী ও প্রতিবাদী থিমে নির্মিত নাটক। সেখানে নারীর শক্তি, পরিবেশ, সমাজ ও সংস্কৃতির নানা মাত্রা উঠে আসবে। এছাড়া পোস্টারে দেখা যাচ্ছে এক অগ্নিময় হাতে দাঁড়িয়ে থাকা সাহসী নারী চরিত্র, যার পেছনে জাতীয় পতাকার রঙের মাঝে একটি পাখি উড়ে যাচ্ছে। এটি হয়তো স্বাধীনতার প্রতীক, আবার নির্মাতার দৃষ্টিতে আত্মমুক্তিরও প্রতিফলন হতে পারে।


এই বিভাগের আরো খবর