সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাহরুখের অসুস্থতার খবর সত্য নয়

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

গত শনিবার সকালে শোনা যায়, ‘কিং’ সিনেমার শুটিং সেট থেকে আহত হয়েছেন শাহরুখ খান। তার পিঠে লেগেছে গুরুতর চোট, সে কারণে তড়িঘড়ি করে নায়ককে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকায়। শাহরুখের টিমের বরাত দিয়ে ভারতের প্রথমসারির গণমাধ্যমেই উঠে আসে এ খবর। এ নিয়ে ভক্ত-অনুরাগীরা যেমন উদ্বিগ্ন হন, তার সুস্থতায় প্রার্থনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এবার শোনা যাচ্ছে, শাহরুখের অসুস্থতার খবর তথা বলিউডে তোলপাড় ফেলে দেওয়া এ ঘটনা সত্যি নয়। এর ফলে তৈরি হয়েছে এক বিভ্রান্তি। ভারতীয় গণমাধ্যমের খবর, তিনি আমেরিকা গেছেন, চিকিৎসার উদ্দেশ্যে- এটা সত্যি। কিন্তু সাম্প্রতিক শাহরুখের জখম বা আহত হওয়ার কারণে নয়। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘কিং’-এর সেটে নয়, বরং শাহরুখের পুরনো একটি চোট নতুন করে মাথাচাড়া দিয়েছে। দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে বহু অ্যাকশন দৃশ্যে স্বয়ং নিজেই অভিনয় করেছেন তিনি। সেই সব পুরনো আঘাত মাঝেমধ্যেই ভোগায় তাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফলে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তিনি আমেরিকা গেছেন। এ ঘটনার পর অনেকে শাহরুখের স্ট্যান্টবাজি হিসেবেও অভিহিত করছেন অনেকে। অনেকের মতে, শাহরুখের মেয়ে সুহানা খান ‘কিং’ ছবিতে তার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন। ছবির প্রচারের স্বার্থেই কি তাহলে এই আহত হওয়ার গুঞ্জন রটানো হয়েছিল? এর আগে গত শনিবার খবরটি এভাবে ছড়ায়, ‘কিং’ ছবির শুটিং চলছিল মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে। সেখান থেকে এতটাই আঘাত পেয়েছেন শাহরুখ খান, যে তাকে মাস খানেক হাসপাতালের বিছানায় থাকতে হতে পারে।


এই বিভাগের আরো খবর