সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউটিউবে আর থাকছেনা ট্রেন্ডিং পেজ

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

কয়েকদিন আগেই ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিয়েছিল। গত মঙ্গলবার থেকে ইউটিউবে নতুন একটি নিয়ম চালু করবে তারা। নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার আরও একটি দুঃসংবাদ দিলো ব্যবহারকারীদের। শিগগির এক বড়সড় পরিবর্তন আনতে চলেছে ইউটিউব। যা এই প্ল্যাটফর্মে ভিডিও সার্চ করার পন্থাই বদলে দেবে। আসলে এই সিদ্ধান্তের ফলে আগামী সোমবার থেকে ইউটিউবের ট্রেন্ডিং পেজ এবং ট্রেন্ডিং নাও লিস্ট সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে। এই ফিচারগুলো চালু হয়েছিল ২০১৫ সালে। বিগত ১০ বছরের ট্রেন্ডিং ভিডিও প্রদর্শনের জন্যই কাজ করে যাচ্ছিল এটি। কিন্তু ইউটিউবের নতুন পরিকল্পনায় জায়গা করে নিতে পারেনি এই দুটি পেজ। এবার ইউটিউবে আসতে চলেছে একটি নয়া ফিচার। সেটা হলো ক্যাটাগরি-ভিত্তিক চার্ট। অর্থাৎ, কোনো সিঙ্গেল বা একটা পেজে মিলবে না ট্রেন্ডিং ভিডিওগুলো। বরং সেগুলো আলাদা আলাদা ক্যাটাগরির আওতায় প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে বেশ কিছু স্পেশ্যাল ক্যাটাগরি। যথা: ট্রেন্ডিং মিউজিক ভিডিওস, উইকলি টপ পডকাস্ট শোস এবং ট্রেন্ডিং মুভি ট্রেইলারস। ইউটিউবের দাবি, বর্তমানে ব্যবহারকারীরা ট্রেন্ডিং পেজে সেভাবে আসেন না। বেশিরভাগ ব্যবহারকারীই সার্চ, এঙ্প্লোর ট্যাব, চ্যানেল ভিজিট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমেই কন্টেন্ট খুঁজে নেন। সেই কারণেই আরও রিলেটেড এবং ক্যাটাগরি-ভিত্তিক ট্রেন্ডিং আনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। অভিজ্ঞতা হবে আরও পার্সোনালাইজড: বর্তমানে ব্যবহারকারী যে কন্টেন্ট দেখবেন, সেটি নিজেদের পছন্দ অনুযায়ীই দেখতে পাবেন তিনি। ধরুন, যদি কেউ গান শুনতে ভালবাসেন, তাহলে তিনি ট্রেন্ডিং মিউজিক ভিডিও আরও বেশি পরিমাণে দেখতে পাবেন। আবার কোনো ব্যবহারকারী যদি টেক ভিডিও দেখেন, তাহলে সেই সংক্রান্ত ভিডিওই তার সামনে আসতে থাকবে। এতে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে পাবেন।


এই বিভাগের আরো খবর