সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন আপডেট আসছে কো-পাইলটে

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বিশ্বখ্যাত টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহকারী কো-পাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। যদিও আগে এই টুল একসাথে দুটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে এবার নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট কোনো ব্রাউজার বা অ্যাপ উইন্ডো পর্যবেক্ষণ করতে পারবে বলে জানিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি। তবে এটি মাইক্রোসফটের আরেকটি ফিচার ‘রিকল’-এর মতো নয়। রিকল নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নেয়। কোপাইলট ভিশনের কাজ অনেকটা ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার মতো। ব্যবহারকারী চাইলে কোপাইলট অ্যাপে থাকা চশমা আইকনে ক্লিক করে নির্দিষ্ট ডেস্কটপের স্ক্রিন টুলটির সাথে শেয়ার করতে পারবেন। মাইক্রোসফটের দাবি, কোপাইলট ভিশন কনটেন্ট বিশ্লেষণ করতে, অন্তর্দৃষ্টি দিতে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারে। এটি উচ্চ স্বরে নির্দেশনা দিয়েও সহায়তা করতে পারে। ব্যবহারকারীরা এর মাধ্যমে নিজের সৃষ্টিশীল প্রকল্পে উন্নতির পরামর্শ, জীবনবৃত্তান্ত (রেজুমে) ভালো করার গাইডলাইন বা নতুন কোনো গেম খেলার সময় সহায়তা পেতে পারেন। প্রথম দফায় কোপাইলট ভিশন চালু হয়েছিল ওয়েব ব্রাউজারে ব্যবহারের জন্য, বিশেষ করে মাইক্রোসফট এজে। এখন ফিচারটি আরো বিস্তৃত হচ্ছে। এমনকি স্মার্টফোনের ক্যামেরা দিয়েও যেটা দেখা যাচ্ছে, সে বিষয় নিয়েও প্রশ্নের উত্তর দিতে পারে কো-পাইলট ভিশন।


এই বিভাগের আরো খবর