সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঋতাভরী কবে বিয়ের পিঁড়িতে বসছেন ?

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং তার প্রেমিক সুমিত অরোরার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। সুমিতের সঙ্গে ঋতাভরীর প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের বিয়ের তারিখ নিয়ে অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। যদিও অভিনেত্রী বরাবরই এই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি যেন একটি ইঙ্গিত দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনুরাগী ঋতাভরীকে প্রশ্ন করেছিলেন, ‘কখন বিয়ে করছেন?’ এর উত্তরে ঋতাভরী মজা করে বলেন, ‘আটটা বেজে পাঁচ মিনিটে।’ এই উত্তর পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি সত্যিই এই সময়টিতেই শুভ কাজটি সারতে চলেছেন ঋতাভরী? নাকি এটি শুধুমাত্র একটি রসিকতা ছিল? কয়েক মাস আগেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল সেরেছেন ঋতাভরী। এই খবর অবশ্য তিনি গোপন রেখেছিলেন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই এই ঘরোয়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এরপর থেকেই তাদের একসঙ্গে মুম্বাই ও কলকাতায় দেখা যাচ্ছে। ঋতাভরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমিতের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। এই সম্পর্ক নিয়ে যে তিনি বেশ খুশি, তা তার পোস্টগুলো দেখলেই বোঝা যায়।


এই বিভাগের আরো খবর