সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এক সিনেমাতেই চার ভিন্ন রূপে দেখা যাবে আল্লু অর্জুনকে

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

‘পুষ্পা ২’-এর ব্লকবাস্টার সাফল্যের পর আরও বড় চমক নিয়ে ফিরছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এইবার তিনি ধরা দিচ্ছেন একই সিনেমায় চারটি ভিন্ন চরিত্রে! জনপ্রিয় পরিচালক অ্যাটলি নির্মাণ করছেন তার পরবর্তী সিনেমা ‘এএ২২ীএ৬’, যেখানে দাদা, বাবা এবং যমজ দুই ছেলের ভূমিকায় একাই অভিনয় করবেন আল্লু অর্জুন। প্রাথমিকভাবে সিনেমাটিতে ছিল কেবল দ্বৈত চরিত্রে আল্লুর অভিনয়ের পরিকল্পনা। প্রবীণ চরিত্রে অন্য একজন বর্ষীয়ান অভিনেতার নাম ভাবা হলেও আল্লু অর্জুন নিজেই অ্যাটলিকে প্রস্তাব দেন। সব চরিত্র তিনি নিজেই করবেন। পরিচালকের সন্দেহ দূর হয় অভিনেতার লুক টেস্টের পর। অ্যাটলি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘একই অভিনেতার চারটি রূপ সিনেমার আবেগ ও ভিজ্যুয়াল ইমপ্যাক্টকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে।’ সিনেমাটিতে আল্লু অর্জুনের পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর। প্রযোজনায় রয়েছে দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থা সান পিকচার্স। আরও চমকপ্রদ বিষয় হচ্ছে শুটিংয়ের পাশাপাশি চলছে পোস্ট-প্রোডাকশন কাজ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে হলিউডের শীর্ষ ভিএফএঙ্ টিমের সঙ্গে বৈঠক করেছেন আল্লু ও অ্যাটলি। ‘আয়রনম্যান ২’ ও ‘ট্রান্সফর্মারস: রাইজ অফ দ্য বিস্টস’-এর ভিএফএঙ্ সুপারভাইজার জেমস ম্যাডিগান বলেছেন ‘এই ছবির চিত্রনাট্য অসাধারণ। একেবারেই ভিন্ন ঘরানার কাজ।” আর স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালডো জানান ‘এ রকম স্ক্রিপ্ট আগে কখনও পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।” সিনেমাটির মুক্তির দিন চূড়ান্ত না হলেও, নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে ছবিটি মুক্তি পাবে একাধিক ভাষায়। এর আগে আসবে একটি জমজমাট প্রোমো, যেখান থেকেই ঘোষণা হবে সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট। ‘এএ২২ীএ৬’ যেন একটাই বার্তা দিচ্ছে ভারতীয় সিনেমা আর শুধু প্যান-ইন্ডিয়া নয়, এবার প্যান-গ্লোবাল। অ্যাটলির দৃষ্টিভঙ্গি, আল্লু অর্জুনের অভিনয়-সাহসিকতা, আর সান পিকচার্সের জাঁকজমক প্রযোজনায় তৈরি হচ্ছে এক অনন্য সিনেমা-যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে।


এই বিভাগের আরো খবর