সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

একুশে পদকপ্রাপ্ত ফরিদা পারভীন আইসিইউ থেকে কেবিনে

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিনোদন: দেশের কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন, যা শিল্পী ও তাঁর পরিবারের জন্য একটি বড় সান্ত্বনার খবর। গত শুক্রবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রীয় (আইসিইউ) অবস্থান থেকে তাঁকে কেবিনে নেওয়া হয়েছে। এর আগে তীব্র শ্বাসকষ্ট, মস্তিষ্কে রক্তক্ষরণ, রক্তে সংক্রমণ এবং কিডনি বিকল হয়ে গুরুতর অবস্থায় শিল্পী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক মাধ্যমে স্বাস্থ্য উন্নতির খুশির খবর শেয়ার করে অনুরোধ করেছেন, হাসপাতালে অনাবশ্যক ভিড় এড়াতে এবং ভিজিটর নিয়ন্ত্রণে রাখতে, যাতে ফরিদা পারভীন দ্রুত সুস্থ হতে পারেন।
ফরিদা পারভীন ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাঁকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করানো হচ্ছে। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের পর এখনো পূর্ণ সুস্থ নন, তবে পরিবার ও চিকিৎসকরা আশাবাদী, শিগগিরই তিনি বাড়িতে ফিরে আসবেন।
ফরিদা পারভীন দেশের সংগীত জগতে এক অমর নাম। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৮৭ সালে সংগীতে অসাধারণ অবদানের জন্য একুশে পদক, ১৯৯৩ সালে প্লেব্যাক শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপানের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে সম্মানিত হন।
শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, ‘গত শনিবার দুপুরে ফরিদার সঙ্গে কথা হয়েছে, তিনি অল্প অল্প কথা বলতে পারছেন। ক্রমেই উন্নতি হচ্ছে।’ হাসপাতালের সিনিয়র এঙ্িিকউটিভ আমিনুল ইসলাম জানান, ‘শিল্পীর অবস্থা আগের চেয়ে ভালো, তবে এখন তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরতে আরও কিছু দিন সময় লাগবে।’
সংগীতপ্রেমী ও দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ফরিদা পারভীনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন এবং তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।


এই বিভাগের আরো খবর