সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হৃতিক নিজের চক্ষুদানের সিদ্ধান্ত নিলেন

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সুঠাম চেহারায় অনুপ্রাণিত হন আট থেকে ৮০ বছরের মানুষ। তার অভিনয় তো বটেই, দেহসৌষ্ঠব আর শারীরিক সক্ষমতার জন্যও তার বিশেষ খ্যাতি বলিপাড়ায়। হৃতিকের পেশিবহুল ধারালো চেহারা লাখ লাখ অনুরাগীর অনুপ্রেরণা। বিনোদন জগতের অন্যতম ‘ফিট’ অভিনেতা তাকে বলাই যায়। তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় এমন নায়কোচিত চেহারা ছিল না হৃতিকের, যা ছিল তা হলো তার মায়াবী দুই চোখ। ছোটবেলা থেকেই ঈর্ষণীয় তার চোখ। যৌবনে ওই চোখের গহনে মন হারিয়েছেন বহু নায়িকাই। তার চোখের চাহনিতে বাঁধা পড়েছিলেন মেঙ্কিান সুন্দরী বারবারা মোরে। এবার নিজের চোখদানের সিদ্ধান্ত নিলেন অভিনেতা। এর আগে ‘কাবিল’ সিনেমায় হৃতিক রোশন অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সিনেমায় অভিনয়ে অনুপ্রাণিত হয়েই হয়তো চোখদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ৪৩তম জন্মদিনে মৃত্যু পর চোখদানের জন্য নিবন্ধন করিয়েছিলেন এ অভিনেতা। যদিও প্রথম কাউকে বিষয়টি জানাতে চাননি তিনি। পরে অবশ্য সবাইকে বলেছেন অভিনেতা। তিনি সবাইকে চোখদানে উৎসাহিত করেছেন। এর মধ্যে অভিনয় জীবনের ২৫ বছর পার করে ফেলেছেন হৃতিক রোশন। এই ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম হৃতিক কোনো সিনেমা পরিচালনা করতে চলেছেন। বাবা বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক রাকেশ রোশনের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।


এই বিভাগের আরো খবর