সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নেহা বিয়ের আগেই ‘অন্তঃসত্ত্বা’ হওয়া নিয়ে যা জানালেন

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদীর প্রেম, বিয়ে আর সন্তান নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। ২০১৮ সালের ১০ মে তারা যখন হঠাৎ করে বিয়ে করেন, তখন থেকেই গুঞ্জন শুরু হয়-এত তড়িঘড়ি কেন এই আয়োজন? সেই গুঞ্জন আরও তীব্র হয় যখন বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা? এই বিতর্ক নিয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী। তবে সম্প্রতি নেহা নিজেই ফাঁস করলেন সেই গোপন খবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া জানিয়েছেন, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। আর এই খবরটি প্রথম জেনেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সোহা আলি খান। নেহা বলেন, ‘আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ওরাই (সোহা আলি খান ও কুণাল খেমু) প্রথম জানতে পারে। আমরা সবাই একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে অচৈতন্য হয়ে পড়ি। পরের দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই যে আমি অন্তঃসত্ত্বা।’ নেহা-সোহার বন্ধুত্ব বহু বছরের। তাই এই সংবেদনশীল খবরটি তিনি সোহার সঙ্গেই ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলেন। নেহা আরও জানান, সেই সময় তিনি সোহাকে বলেছিলেন, ‘আমাদের তো এখনো বিয়ে হয়নি। কিছুদিন হলো সম্পর্কে আমরা। যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।’ তবে, এত গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও নিজের বিয়েতে সোহাকে আমন্ত্রণ জানাননি নেহা। এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল। আর আমি অন্তঃসত্ত্বা ছিলাম বলে এক ধরনের হইচই ছিল।’ প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে নেহা ও অঙ্গদের বিয়ে হয়। সেই বিয়েতে মাত্র ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। একই বছর তাদের প্রথম কন্যা মেহরের জন্ম হয় এবং ২০২১ সালে জন্ম নেয় তাদের পুত্র গুরিক।


এই বিভাগের আরো খবর