সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান খান অবশেষে কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ?

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বলিউডের সুপারস্টার সালমান খান। ৫৯ বছর বয়সেও পর্দায় তার অভিনয়ের জাদু তরুণ-তরুণীদের মনে ঝড় তোলে। তবে এই অভিনেতা আজও একা। তাই সবার প্রশ্ন- কবে বিয়ে করবেন ভাইজান? এবার সামাজিকমাধ্যমে মনের কথা জানালেন সালমান। তার ওই পোস্টের পরই তার অনুরাগীরা রীতিমতো চমকে গেছেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে- তাহলে কি নিজের জীবনের সেই ভালোবাসাকে খুঁজে পেয়েছেন, যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন ভাইজান? গত বুধবার সালমান তার পরিচালক ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে বোন ও ভগ্নীপতির একটি আদুরে ছবি পোস্ট করেন সালমান। এর ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।’ সঙ্গে ভাইজান আরও লেখেন, ‘আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’ ব্যস সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন। অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, চিরাচরিত সেই রসিকতার ভঙ্গিমাতেই কি এই কথা বলেছেন সালমান? নাকি তার মনে নিজেকে জীবনের সব ভূমিকায় দেখার পুরোদস্তুর ইচ্ছা রয়েছে বলে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন? সেই উত্তর খোঁজার চেষ্টা করছে ভক্তরা।


এই বিভাগের আরো খবর