সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এবার ইউটিউবেই দেখা যাবে

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার দীর্ঘ আড়াই বছর পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে। আসন্ন ঈদুল আজহার রাতে একসঙ্গে নতুন ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর যাত্রা। তবে শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হয় বঙ্গ অ্যাপে। সেটাও ৪০ টাকা খরচ করে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পরিচালক জানান যে, ইউটিউবে ফ্রিতে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে। কাজল আরিফিন অমি লিখেছেন, ‘প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে আপনাদের বিনোদন দিতে “ইড়ড়স ঋরষসং” ইউটিউব চ্যানেল নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।’ উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।


এই বিভাগের আরো খবর