সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নামে প্রায়ই নানা গুজব ছড়াতে দেখা যায়। যেগুলো নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার হন অভিনয়শিল্পীরা। এবার তেমনই এক ঘটনার শিকার হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি চোখে পড়েছে মাহিরও। হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন। গত সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মাহির পেস্টের কমেন্ট বঙ্ েমেহেদী হাসান নামে একজন লিখেছেন, ‘টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’ ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছেন, ‘এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’ দেশ-বিদেশি তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। দেড় মাস আগেই চিত্রনায়িকা পরীমণিকে নিয়েও এমন খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক লাইভে এসে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৫ আগস্টের পর থেকেই একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে গেছেন তিনি।


এই বিভাগের আরো খবর