সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিষেক ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে যে গুঞ্জন চলছিল সে বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি। অভিষেক সাক্ষাৎকারে বলেন, ‘লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না।’ তার কথায়, ‘সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা নেতিবাচক কথা ছড়ান তারাই উত্তর দেবেন। আমি নই, কারণ আমার এই কথায় কিছু যায় আসে না। কম্পিউটারের সামনে বসে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। ভাবা উচিত আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয়। জানি না কতটা মোটা চামড়ার তারা।’ ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা। তবে গত কয়েক বছর ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। কখনও শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা হচ্ছে না আবার কখনও অভিযোগের তীর ছিল খোদ অভিষেকের দিকেই। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল।


এই বিভাগের আরো খবর