সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার বিনামূল্যে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ওটিটিতে এর সম্প্রচার শুরু হলেও ইউটিউবে দেখা না যাওয়ায় অনেকেই ছিলেন হতাশ। এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে সুখবর দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানালেন, শিগগিরই ইউটিউবেও দেখা যাবে জনপ্রিয় এই ধারাবাহিকটি। অর্থাৎ, ইউটিউবে ঢ়ুকে বিনামূল্যেই জনপ্রিয় নাটকের নতুন সিজনটি উপভোগ করতে পারবেন দর্শক। শুধু তাই নয়, চ্যানেল আইয়ের পর্দাতেও নাটকটি দেখা যাবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায়। নিজের ফেসবুক পোস্টে অমি লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে আসছে।’ এই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও উচ্ছ্বাস। অনেকেই মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন নির্মাতাকে। দর্শকদের চাহিদা ও ভালোবাসাকে সম্মান জানিয়ে নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। এর আগেও অমি জানিয়েছিলেন, ‘প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব। একই দিন রাত সাড়ে ৯টায় এটি দেখা যাবে টেলিভিশন চ্যানেল আইয়ের পর্দাতেও।’ নাটকটির পঞ্চম সিজনে আগের মতোই উপস্থিত থাকবেন জনপ্রিয় সব চরিত্র। অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল ও পারসা ইভানা।


এই বিভাগের আরো খবর