সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রুতি হাসান যে কারণে ভক্তদের সতর্ক করলেন

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের এঙ্ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন শ্রুতি। তিনি অনুরাগীদের উদ্দেশে বলেছেন, তার প্রোফাইল থেকে আসা কোনো মাইক্রোব্লগিং লিংক যেন তারা গ্রহণ না করেন এবং তার অ্যাকাউন্ট থেকে করা কোনো পোস্টে যেন সাড়া না দেন। ইনস্টাগ্রামে শ্রুতি লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং, কোনো পোস্ট দেখে কোনো রকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে।’ গত সোমবার শ্রুতি তার এঙ্ হ্যান্ডেলে শেষ পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি?’ এরপরই তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার এই ঘটনা ঘটে। সম্প্রতি শ্রুতি হাসান ‘ঠগ লাইফ’ ছবির অডিও লঞ্চে একটি জমকালো পারফরম্যান্স দিয়ে দর্শক মুগ্ধ করেছেন। চেন্নাইয়ে ছবির পুরো কাস্ট এবং সুরকার এ আর রহমানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তিনি। এরপর তাকে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে শ্রুতি ছাড়াও রজনীকান্ত, নাগার্জুনাসহ আরও অনেকে অভিনয় করছেন।


এই বিভাগের আরো খবর