সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নোবেলের প্রথম স্ত্রী ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

ইডেন কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত তার জামিন মঞ্জুর করেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। এদিকে, এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। অর্থাৎ নোবেলের প্রথম স্ত্রী তিনি। নোবেলকে নিয়ে এমন আলোচনার আবহে বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন তিনি; সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে মনে করছেন অনুমান নেটিজেনদের। সেই পোস্টে সালসাবিল লেখেন, ‘এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে-খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!’ উল্লেখ্য, নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে দিক থেকেই অনুমান, নোবেলকে নিয়েই পোস্টটি লিখেছেন সালসাবিল। এদিকে সদ্য এক গণমাধ্যমে সালসাবিল বলেছেন, তিনি দেশের বাইরে রয়েছেন। নোবেলের সঙ্গে এখনোও তার বিচ্ছেদ হয়নি।


এই বিভাগের আরো খবর