সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তির তৃতীয় দিনে ঘুরে দাঁড়ালো ‘সিতারে জামিন পার’

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

সদ্য মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। এর মধ্য দিয়ে তিন বছর পর বড় পর্দায় ফিরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই নায়ক। মুক্তির প্রথম দুদিনে সিনেমাটির বঙ্ অফিস কালেকশন খানিক হতাশ করলেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ছবিটি। বলা হচ্ছে, ‘সিতারে জামিন পার’ সিনেমাটির মধ্য দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন আমির খান। আর তাতে তিনি সফলও! কারণ, মুক্তির তৃতীয় দিনের মধ্যেই ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬০ কোটি রুপিতে। ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রথম তিন দিনের বঙ্ অফিস কালেকশন হলো- শুক্রবার ১০.৭০ কোটি, শনিবার ২০.২০ কোটি ও রোববার ২৮ কোটি। সে হিসেবে ভারতে মোট ৩ দিনে ছবিটির আয় হয়েছে ৫৮.৯০ কোটি রুপি। অনুমান করা হচ্ছে, অফিসিয়ালি মোট হিসাব করলে ৬০ কোটির ঘর পার করে ফেলবে। তবে আয় সন্তোষজনক হলেও ছবিটির প্রযোজনার খরচ এখনও পুরোপুরি উঠে আসেনি। ফলে সিনেমাটি লাভের ঘরে ঢ়ুকতে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জামিন পার’ ছিল আমির খানের অন্যতম সাড়া জাগানো ছবি। ‘সিতারে জামিন পার’ সেই ছবির সিক্যুেয়ল হিসেবে পরিচিত হলেও, আদতে এটি হলিউড ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর হিন্দি রিমেক।


এই বিভাগের আরো খবর