সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘২৮ ইয়ারস লেটার’ উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করলো

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

এ বছর হলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হরর সিনেমা মুক্তি পাচ্ছে, যা বঙ্ অফিসে দারুণ পারফর্মও করছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো বহুল প্রতীক্ষিত ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুেয়ল। প্রায় দুই দশক পর গত শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বঙ্ অফিস মোজোর তথ্য অনুযায়ী, ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুেয়ল উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার, যার মধ্যে শুধু বৃহস্পতিবারই এসেছে ৫.৮ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। যদিও এটি ‘সিনার্স’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন ৬’-এর প্রিভিউ আয়কে ছাড়িয়ে গেছে, তবে মুক্তির দিনের মোট আয়কে এখনো অতিক্রম করতে পারেনি। ‘২৮ ডেইজ লেটার’ ছবির নির্মাতা ড্যানি বয়েল। বর্তমানে তৃতীয় কিস্তি নিয়ে ব্যস্ত আছেন এই নির্মাতা। এ ছাড়া একই সঙ্গে শুট করা হয়েছে সিকুয়েল ‘২৮ ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’, যা মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। শুধু রেকর্ড গড়া ওপেনিং-ই নয়, সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহে ধারণার চেয়েও বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর