সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফারিয়া আবেদনময়ী উপস্থিতিতে ঝড় তুললেন

প্রতিনিধি: / ১০৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে। ভিডিওতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালী রঙের ঝলমলে পোশাকে। কার্লি চুল, গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। প্রকাশের পরপরই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর। শায়লা সুলতানা নামের একজন নেটিজেন ফারিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।’ জসিম হক নামের একজন মুগ্ধ ভক্ত ফারিয়াকে সত্যিকারের রানীর সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটা জানি না। শুধু জানি, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।’ প্রসঙ্গত, হাঁটি হাঁটি পা করে একজন আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার।


এই বিভাগের আরো খবর