সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তির আগেই বক্স অফিসে দাপট দেখানোর আভাস ‘এমথ্রিগান ২.০’-এর

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

চলতি মাসেই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন হরর সিনেমা ‘এমথ্রিগান ২.০’। মুক্তির আগেই সিনেমাটি হলিউড বঙ্ অফিসে দাপট দেখানোর আভাস দিচ্ছে। এবারের গ্রীষ্মে একাধিক হরর সিনেমা বঙ্ অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং ‘এমথ্রিগান’-এর এই সিক্যুয়েলও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এমথ্রিগান’ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি পুতুলকে ঘিরে নির্মিত, যে ধীরে ধীরে আত্মচেতনা অর্জন করে এবং নিজের প্রিয় মানুষের কাছ থেকে অন্য কাউকে যে কোনো উপায়ে দূরে রাখতে চায়। সে সময় হররপ্রেমীদের মধ্যে মুভিটি দারুণ আলোড়ন তোলে। তিন বছর পর এবার আসছে এর সিক্যুয়েল ‘এমথ্রিগান ২.০’। আগের মতো এবারও এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জেরার্ড জনস্টোন এবং অভিনয়ে ফিরেছেন অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্র, অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস। বঙ্ অফিস প্রোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তে উত্তর আমেরিকায় আনুমানিক ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। এ আয় প্রথম সিনেমার উদ্বোধনী আয়ের (৩০.৪ মিলিয়ন ডলার) কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের ‘এমথ্রিগান’ সিনেমার বাজেট ছিল মাত্র ১২ মিলিয়ন ডলার আর এটি বিশ্বব্যাপী আয় করেছিল ১৮০.০৮ মিলিয়ন ডলার, যা ছিল এক অভাবনীয় সাফল্য। এখন দেখা যাক, নতুন এ কিস্তিটি আগের মতোই দর্শকদের মন জয় করে বঙ্ অফিসে একই রকম দাপট দেখাতে পারে কি না।


এই বিভাগের আরো খবর