সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাহিয়া মাহি দেশ ছাড়লেন

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

অনেকদিন ধরেই সিনেপর্দার বাইরে ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ সাইড ক্যারেক্টার হিসেবে একটি সিনেমায় কাজ করেছিলেন তাও বহু আগে। অভিনয়ের পাশাপাশি সক্রিয় ছিলেন রাজনীতিতেও। তবে শুধু পর্দা থেকেই নয়, অনেকদিন ধরেই লাইমলাইটের বাইরে মাহিয়া মাহি। বলা যায়, খুব সহজে এখন ধরা দেন না; একরকম গুটিয়েই রেখেছেন নিজেকে। এমন সময় এলো এই নায়িকার দেশ ছাড়ার খবর; যা অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি জানান দেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আচ্ছা ঠিকাছে, বিদায়।’ কেন গিয়েছেন, তা অবশ্য উল্লেখ করেননি নায়িকা। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমে মুখ খুলেছেন নায়িকা। বলেছেন, ভিসা পাওয়ার জন্য নাকি একবারও যুক্তরাষ্ট্র যাওয়া হয়নি তার, তাই সময় বের করেই এই সফর করছেন তিনি। কিছুদিন ঘোরাঘুরি করেই দেশে ফিরবেন নায়িকা। চলচ্চিত্রে মাহির যাত্রা শুরু ‘ভালোবাসার রঙ’ দিয়ে, ২০১২ সালে। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্র। নিজের প্রাঞ্জল অভিনয় আর সাবলীল অভিব্যক্তির জন্য খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।


এই বিভাগের আরো খবর