সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্ষয়ের ‘হাউজফুল ৫’ ১৬৮ কোটি ছাড়ালো

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৫’ সিনেমাটি মুক্তির পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছে। ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির এই কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি গত ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই মাল্টিস্টারার সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখের মতো তারকাদের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। সবাই তাদের কমেডির দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকেও ভালো মতামত লাভ করেছে। এদিকে সিনেমাটি মুক্তির পর ১৪ দিন কেটে গেছে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ‘হাউসফুল ৫’ এর বঙ্ অফিসের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। ‘হাউজফুল ৫’ উদ্বোধনী দিনে ২৪ কোটি রুপি দিয়ে আয়ের খাতা খুলেছিল। তবে তারপর ক্রমে ক্রমে ‘হাউসফুল ৫’র আয় প্রতিদিনই অল্প অল্প করে কমছে। এমন পরিস্থিতিতে এর বৃহস্পতিবারের সংগ্রহ প্রকাশ্যে এসেছে। ‘স্যাকনিল্কে’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘হাউসফুল ৫’ ১৪ তম দিনে দেশীয় বঙ্ অফিসে ২.৬৫ কোটি রুপি আয় করেছে। এ মুহূর্তে এ সিনেমার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৭.৯০ কোটি রুপি। যদিও এর আয় আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। ‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চিত্রাঙ্গদা সিং, দিনো মোরিয়া এবং নার্গিস ফাকরি প্রমুখ।


এই বিভাগের আরো খবর