সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায় : জাহিদ হাসান

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’। ‘উৎসব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। ‘উৎসব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেঙ্ েসিনেমাটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। যেখানে দর্শক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্র জাহিদ হাসান। তিনি বলেন, ‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম। হাসপাতালে ছিলাম, আইসিউতে ছিলাম। কিন্তু ছবি মুক্তির পর দেখছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সিনেমা নিয়ে ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, যা দেখে ভালো লেগেছে।’ জাহিদ হাসান বলেন, ‘আমি হাসপাতালে থেকেই রিভিউ দেখেছি, মানুষের সাড়া দেখেছি, এসব দেখে সবার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসছে।’ এ সময় সাংবাদিকরা পাশ থেকে বলেন, ‘জাহিদ হাসান, আজকে আপনারই দিন। ’ পরক্ষণেই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। চোখ ভিজে ওঠে কান্নায়। জাহিদ হাসান বলেন, ‘আমার মুশকিল হয়ে গেছে কী জানেন, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। আপনারা সবাই যখন আমাকে এভাবে আদর করেন, আমার কান্না পায়।’ এই অভিনেতা বলেন, ‘আমার ক্যারিয়ারে ছবি এসেছে কয়েকটা। জাতীয় পুরস্কারও পেয়েছি। তবে এভাবে কোনো সিনেমা আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ। ভালোবাসি সবাইকে।’


এই বিভাগের আরো খবর