সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার শাহরুখের সিনেমায় গাইবেন এড শিরান

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শাহরুখ খানের আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে এখন দারুণ উত্তেজনা। এই উত্তেজনা এখন শুধু ভারতেই নয়, সারা বিশ্বেও ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ পপ তারকা এড শিরান একটি দারুণ খবর দিয়েছেন। তিনি নাকি শাহরুখের এই ছবির জন্য একটি গান রেকর্ড করেছেন। এর আগে ‘রাওয়ান’ (২০১১) ছবিতে শাহরুখ আমেরিকান হিপ-হপ তারকা একনের সঙ্গে কাজ করেছিলেন। ওই ছবির সুপারহিট গান ‘ছম্মক ছল্লো’ একন গেয়েছিলেন। শাহরুখের সঙ্গে এডের কাজ করার খবর ছড়ায় একটি ইনস্টাগ্রাম কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে। একজন ভক্ত এডকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কার জন্য হিন্দি গান গাইছেন? উত্তরে শিরান বলেন, ‘হিন্দি গানটা শাহরুখের একটা বলিউড ছবির জন্য ছিল। এটা অরিজিৎ সিংয়ের সঙ্গে স্যাফায়ার গানটির মতো।’ এডের আসন্ন অ্যালবাম ‘প্লে’-তে ‘স্যাফায়ার’ ট্র্যাকের জন্য অরিজিৎ সিং কিছু পাঞ্জাবি লাইন গেয়েছেন। এড শিরান যদিও সরাসরি ‘কিং’ ছবির কথা বলেননি, তবুও নেটিজেনরা অনেকেই মনে করছেন এড পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবির কথাই বলছেন। কারণ শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। আরও একটি ব্যাপার এই ছবি ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। শাহরুখের মেয়ে সুহানা খান নাকি ‘কিং’ ছবিতে একটি বড় চরিত্রে অভিনয় করছেন। তাহলে এড শিরান আর অরিজিৎ সিংয়ের গানটি হয়তো সুহানার প্রথম বড় বলিউড ছবির গান হবে।


এই বিভাগের আরো খবর