সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশমিকা নতুন লুকে দ্যুতি ছড়ালেন

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকা। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ওয়েস্টার্ন লুকে নজর কাড়তে দেখা যায় তাকে। তবে এবার দেশি লুকে রূপের দ্যুতি ছড়ালেন এই নায়িকা। কেবল তাই নয়, শাড়ির মূল্য জানলে অনেকেই চমকে যাবেন। রাশমিকার পরবর্তী সিনেমা ‘কুবেরা’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির একটি গান কয়েক দিন আগে মুক্তি দিয়েছেন নির্মাতারা। এ উপলক্ষে মুম্বাইয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশি লুকে দেখা যায় তাকে। অনুষ্ঠানটির জন্য অনিতা ডোংরের পোশাক বেছে নিয়েছিলেন রাশমিকা। তার পরনের ব্লাশ রঙের সিল্ক শাড়ি অনুষ্ঠানের জন্য উপযুক্ত ছিল। শাড়িতে মোটিফ, পুঁতির সঙ্গে ফ্লোরাল নকশা। শাড়ির জমিনে বুনো ফুল, ফুলগুলো সুতা দিয়ে তৈরি। পুঁতি, সিকুইন দিয়ে উঁচু করা হয়েছে। শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাতলা স্ট্র্যাপযুক্ত ব্লাউজ বেছে নিয়েছিলেন, যার মধ্যে মিররের কাজ রয়েছে। পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকার পরনের শাড়ির মূল্য ১ লাখ ৬০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৬ হাজার টাকার বেশি)। ‘কুবেরা’ সিনেমায় রাশমিকার বিপরীতে রয়েছেন ধানুশ। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন শেখর কামুলা। সামাজিক গল্পের সিনেমাটি আগামী ২০ জুন বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৮০-১২০ কোটি রুপি।

 


এই বিভাগের আরো খবর