সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সামান্থা পাপারাজ্জিদের উপর মেজাজ হারালেন

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যেই নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়ে রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি। সুপ্রভাত জানিয়ে ছবি তোলা শুরু করলেই অভিনেত্রীর এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে ভক্তরাও হতবাক। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ছবিতে দেখা যাওয়া সামান্থাকে এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন। এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক-ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, ‘দয়া করে থামুন, এসব বন্ধ করুন।’ গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধ করুন। সামান্থার এমন আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ লিখেছেন, ‘নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে।’ কেউবা প্রশ্ন তুলেছেন, ‘একের পর এক ফ্লপ সিনেমার পরেও এমন মনোভাব কোথা থেকে আসে?’ অনেকেই তাকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর