সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ফাইভ’ নিয়ে ব্যস্ততার মাঝেই সম্পূর্ণ ভিন্ন এক পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। সব মোহমায়া ত্যাগ করে এবার তিনি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রায়শই সংবাদের শিরোনামে থাকা এই অভিনেত্রী যেন নিজের জীবনে নতুন দিগন্ত খুঁজছেন। সুকেশ চন্দ্রশেখর বর্তমানে আর্থিক দুর্নীতির অভিযোগে সংশোধনাগারে থাকলেও, সেখান থেকেই প্রেমিকাকে বিভিন্ন উপহার ও প্রাচুর্যে ভরিয়ে রাখেন। কিন্তু এসব পার্থিব আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে এবার আধ্যাত্মিকতার গভীরে ডুব দিয়েছেন জ্যাকুলিন। আর তাই তিনি মুম্বাই ছেড়ে সোজা চলে গেছেন বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে গিয়ে জ্যাকুলিন আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে উঠেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেইসব মুহূর্তের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবির ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।’ আশ্রমে তোলা ছবিগুলোতে দেখা যায়, জ্যাকলিনের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ। কোনো প্রসাধনের আতিশয্য নেই, একেবারে সাধারণ লুকেই তিনি গুরুর কথা শুনতে আগ্রহী। গুরুর আশ্রমে গিয়ে তিনি শুধু আধ্যাত্মিক চর্চাই করেননি, বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়ের মতো প্রাণীদের সঙ্গেও সময় কাটিয়েছেন। এমনকি আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও তাকে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়।


এই বিভাগের আরো খবর