সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবারের ঈদে ব্যর্থ হয়েছেন পূজা চেরী

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ঢাকাই ফিল্ম ইন্ডাাস্ট্রির আলোচিত-সমালোচিত প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে সিনেমায় পা রেখেছেন পূজা চেরী। কথিত ছিল, প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তীতে সেই সম্পর্কে ভাটা পড়ায় জাজ থেকে বেরিয়ে যান পূজা। গত বছর অভিমান ভেঙে আবারও ফিরেছেন আজিজের কাছে। তবে কাজ করছেন বাইরে প্রযোজনা প্রতিষ্ঠানেও। কুরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় এতে পূজার সহশিল্পী রয়েছেন আদর আজাদ। সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটি শুরু থেকেই দর্শক টানতে ব্যর্থ হয়েছে। যার ফলে, দ্বিতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেঙ্ থেকে নামিয়ে দেওয়া হয়েছে এটি। দেশের কোনো মাল্টিপ্লেঙ্ইে এখন আর প্রদর্শিত হচ্ছে না। গত শুক্রবার থেকে দেশে মাত্র তিনটি সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে। বলা যায়, প্রত্যাশা অনুযায়ী এবারের ঈদে ব্যর্থ হয়েছেন এ অভিনেত্রী। সিনেমাটি নিয়ে প্রথম থেকেই আশার পারদ বুনে ছিলেন পূজা। কিন্তু এভাবে মুখ থুবড়ে পড়বে এটি হয়তো ভাবেননি। মুক্তির আগে তিনি বলেছিলেন, ‘এ সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্নতা রয়েছে।’ আশাবাদী ছিলেন নায়ক আদর আজাদও। তিনি বলেছিলেন, এ সিনেমা ছিল তার অভিনয় জীবনের সেরা সিনেমা। কিন্তু সিনেপ্লেঙ্ থেকে কেন নামিয়ে দেওয়া হলো? এ বিষয়ে পূজা কিছু না বললেও, প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক জানিয়েছে, নিজেদের সিদ্ধান্তেই মাল্টিপ্লেঙ্ েথেকে নামিয়ে নেওয়া হয়েছে। কারণ, শো-টাইম দর্শকদের উপযুক্ত সময় অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। যে কারণে তাদের স্বার্থ বিবেচনায় টিম এ সিদ্ধান্ত নিয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি মুক্তির পর থেকেই প্রত্যাশিত সাড়া মিলছিল না দর্শকদের। প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। মাল্টিপ্লেঙ্ সূত্রে জানা গেছে, সিনেমার ক্ষেত্রে দর্শকচাহিদার ব্যাপারটি তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে যেসব সিনেমার দর্শকচাহিদা বেশি, সেগুলো তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। ‘টগর’ সিনেমায় আদর-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর