সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একটু ঝুঁকি নিয়েই দেখুন : বাঁধন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ জুন, ২০২৫

ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে একটি হচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটি ঈদের দিন থেকে শুধু সিনেপ্লেঙ্ইে প্রদর্শিত হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের দর্শক তাই সিনেমাটি দেখতে পারছেন না। এদিকে ঈদের দিন থেকেই সিনেমার খোঁজখবর রাখছেন বাঁধন। ছুটে বেড়াচ্ছেন প্রেক্ষাগৃহে। প্রথমদিকে সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ কম থাকলেও, দিন দিন তা বাড়ছে বলেও জানান অভিনেত্রী। এটি শুধু সিনেপ্লেঙ্ নয়, সিঙ্গেল স্ক্রিনেও দেখানোর মতো সিনেমা। তাই অভিনেত্রী সিঙ্গেল স্ক্রিনের মালিকদের অনুরোধ জানান ঝুঁকি নিয়ে হলেও সিনেমাটি চালানোর। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমার বিশ্বাস এটি সিঙ্গেল স্ক্রিনেও দর্শক পছন্দ করবে। কারণ, এখন পর্যন্ত যারাই দেখেছেন তাদের অনেকেই কাঁদতে কাঁদতে বের হয়েছেন। তারা সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পেরেছেন। তাই আমি সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহ মালিকদের অনুরোধ জানাব, আপনারা সিনেমাটি চালাবেন, একটু ঝুঁকি নিয়েই দেখুন। সব সময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না। আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের পাশে থাকেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন।’ বাঁধন আরও বলেন, ‘সিনেমাটি মুক্তির প্রথন দিন দর্শক সংখ্যা দেখে আমি অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন দর্শক আগ্রহ বাড়ছে তা দেখে অনেক খুশি আমি।’ নারীপ্রধান গল্পের এ সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।


এই বিভাগের আরো খবর