Dhaka ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওপেনএআই নতুন চমক নিয়ে আসছে

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ২৪৯ Time View

প্রযুক্তি জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে ওপেনএআই। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে শিগগিরই ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপে সাইন ইন বা লগইন করতে পারবেন-এমনই এক বড়সড় ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওপেনএআই তাদের একটি ওয়েবপেজে জানিয়েছে, তারা “ঝরমহ রহ রিঃয ঈযধঃএচঞ” নামের একটি ফিচার চালু করার পরিকল্পনা করছে। এটি হবে এমন একটি লগইন সুবিধা, যা ব্যবহারকারীদের তাদের ওপেনএআই অ্যাকাউন্ট দিয়েই তৃতীয় পক্ষের অ্যাপে প্রবেশ করতে দেবে। অর্থাৎ, ভবিষ্যতে আপনি কোনো শপিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া কিংবা ব্যক্তিগত সফটওয়্যারে আলাদা অ্যাকাউন্ট খুলতে না চাইলেও চ্যাটজিপিটির মাধ্যমে সাইন ইন করতে পারবেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় কনজ্যুমার অ্যাপ। মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৬০ কোটি, যা প্রযুক্তি দুনিয়ায় এক বিশাল মাইলফলক। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওপেনএআই এবার ব্যবহারকারীর পরিচয় ব্যবস্থাপনায় প্রবেশ করছে। এই পদক্ষেপটির মাধ্যমে ওপেনএআই গুগল, অ্যাপল ও মাইক্রোসফট-এর মতো প্রযুক্তি জায়ান্টদের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামছে-যারা ইতিমধ্যেই “ঝরমহ রহ রিঃয এড়ড়মষব/অঢ়ঢ়ষব/গরপৎড়ংড়ভঃ” নামে লগইন সেবা দিয়ে থাকে। এই ফিচার এখনো সর্বসাধারণের জন্য চালু না হলেও, ওপেনএআই ইতোমধ্যেই ডেভেলপারদের জন্য এর একটি প্রাথমিক প্রিভিউ চালু করেছে। ঈড়ফবী ঈখও নামের একটি ওপেন সোর্স কোডিং টুলে “ঝরমহ রহ রিঃয ঈযধঃএচঞ” ফিচারটি যুক্ত করা হয়েছে। এটি ডেভেলপারদেরকে তাদের ফ্রি, প্লাস ও প্রো চ্যাটজিপিটি অ্যাকাউন্টগুলোর সঙ্গে অচও অ্যাকাউন্ট সংযুক্ত করার সুবিধা দিচ্ছে। এই উদ্যোগে প্রিমিয়াম গ্রাহকদের জন্য কিছু প্রণোদনাও রাখা হয়েছে। এগুলো হচ্ছে – প্লাস ব্যবহারকারীরা পাচ্ছেন ৫ ডলার অচও ক্রেডিট ও প্রো ব্যবহারকারীরা পাচ্ছেন ৫০ ডলার অচও ক্রেডিট। এটি ডেভেলপারদের উৎসাহিত করতে এবং সিস্টেমটির গ্রহণযোগ্যতা যাচাই করতে সহায়ক ভূমিকা রাখছে। ওপেনএআই একা এগোচ্ছে না। তাদের লক্ষ্য হলো বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ ও সেবা-যেমন ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষামূলক অ্যাপ, বা ব্যক্তিগত প্রোডাকটিভিটি টুল – সবকিছুর সঙ্গে চ্যাটজিপিটি-ভিত্তিক সাইন ইন সেবা একত্রিত করা। এ প্রসঙ্গে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২০২৩ সালেই বলেছিলেন, “আমরা ভবিষ্যতে ‘ঝরমহ রহ রিঃয ঙঢ়বহঅও’ ফিচার চালুর পরিকল্পনা করছি।” যদিও এই ফিচার এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ওপেনএআই অফিসিয়ালি কোনো সময়সীমা ঘোষণা করেনি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ২০২৫ সালের মধ্যেই এটি বৃহত্তর পরিসরে চালু হতে পারে। তবে ওপেনএআই এখনো নিশ্চিত করেনি ঠিক কতগুলো অ্যাপ বা কোম্পানি এই ফিচার ব্যবহারে অংশ নিচ্ছে। ওপেনএআই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

ওপেনএআই নতুন চমক নিয়ে আসছে

Update Time : ১১:৪৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫