সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের ফেক ন্যারেটিভের বিপরীতে কূটনীতিতে পাকিস্তান জয় পেয়েছে: শেরি রেহমান

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ভারত বিশ্ববাসীর সামনে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন শেরি রেহমান নামে পাকিস্তানের এক সিনেটর ও সাবেক মন্ত্রী। তিনি বলেছেন, ভারত ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেয়েছিল, কিন্তু কূটনৈতিকভাবে অনেকটাই সফল হয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেরি। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এখন ভারতের ভেতর থেকেই সরকারের নীতির বিরুদ্ধে অনেকে প্রশ্ন তুলছে। ভারত আগে তালেবানের বিরুদ্ধে কথা বলত, আর এখন তাদের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ করছে-এটা দ্বিমুখী নীতি। পাকিস্তানি এ সিনেটর বলেন, পাকিস্তানের পশ্চিম সীমান্ত এখনো সংবেদনশীল এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় লড়াই চলছে। তবে, বিগত কয়েক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টার কারণে বিশ্বের দৃষ্টিভঙ্গিও কিছুটা বদলাতে শুরু করেছে।

এ সময় পানি ইস্যুতে ভারতকে আক্রমণ করে তিনি বলেন, সিন্ধু নদী কোনো কল নয়, যেটা ইচ্ছামতো বন্ধ করে দেওয়া যায়। ভারতের এ আচরণকে তিনি একধরনের চাপ প্রয়োগের কৌশল বলে মন্তব্য করেন। শেরি রেহমান মূলত সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত পাকিস্তানের সিনেটর। এর আগে, তিনি জলবায়ু পরিবর্তন ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

 


এই বিভাগের আরো খবর