সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে ৩টি নতুন ফিচার

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ মে, ২০২৫

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখা অনেক বড় চ্যালেঞ্জ বটে। তবে হোয়াটসঅ্যাপে আছে অসংখ্য ফিচার। যেসব অন রাখলে কিছুটা নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। আসুন এমন কয়েকটি ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি
হোয়াটসঅ্যাপে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি হলো এমন একটি ফিচার, যা প্রাথমিক প্রিভেসি সেটিংসকে ছাপিয়ে সুরক্ষা দিতে সক্ষম। প্রাথমিক প্রাইভেসি সেটিংসের মধ্যে অন্যতম হল- লাস্ট সিন অথবা প্রোফাইল ফটো গোপন রাখা। যাদের মনে হয়, সংবেদনশীল চ্যাট দেখা হচ্ছে কিংবা অ্যাঙ্সে করা হচ্ছে, তাদের জন্য এই ফিচার উপযোগী হতে পারে। ইন্ডিভিজ্যুয়াল বা গ্রুপ চ্যাটে একবার এনেবল করা হলে চ্যাটের অপব্যবহার রোধ করা সম্ভব। সেই সঙ্গে গ্যালারিতে মিডিয়া ডাউনলোড হবে না। এটি এনেবল করার জন্য চ্যাট নেম ট্যাপ করে তারপর অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সিলেক্ট করতে হবে।

এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ
হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ নামে একটি ফিচার রয়েছে। যা ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি এবং ক্লাউড ব্যাকআপে থাকা মিডিয়াকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত রাখে। এর অর্থ হল, ব্যবহারকারী শুধু ব্যাকআপ অ্যাঙ্সে করতে পারবেন। এনক্রিপশনে ব্যবহার করা হয় একটি অনন্য পাসওয়ার্ড অথবা ৬৪ ডিজিটের এনক্রিপশন কি। এটি এনেবল করার জন্য হোয়াটসঅ্যাপ খুলে সেটিংসে যান, সেখান থেকে চ্যাটস > চ্যাট ব্যাকআপে যেতে হবে। এবার এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপে ট্যাপ করে টার্ন অন সিলেক্ট করতে হবে। এরপর পাসওয়ার্ড সেট করতে বলা হবে।

সাইলেন্স আননোন কলারস
এই প্রিভেসি ফিচার নিজে থেকেই এমন কল মিউট করে দেবে, যে নম্বর ব্যবহারকারীর কন্ট্যাক্টে সেভ করা নেই। কল লগ এবং নোটিফিকেশনে এলেও কল আসলে ফোনে রিং হবে না কিংবা ভাইব্রেশনও হবে না। এতে স্প্যাম, স্ক্যামের আশঙ্কা কমে। এটি এনেবল করার জন্য সেটিংস > প্রাইভেসি > কলসে গিয়ে সাইলেন্স আননোন কলারস অপশনে টগল করতে হবে।


এই বিভাগের আরো খবর