সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

প্রতিনিধি: / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। হোয়াটসঅ্যাপে চাইলেই আপনি কল শিডিউল করে রাখতে পারবেন। অনেকে প্রিয়জনকে কল দিতে ভুলে যান যখন দেওয়ার কথা ছিল। পাঁচ মিনিট পর কল দেওয়ার কথা কিংবা বিশেষ কোনো সময়, ভুলে গিয়ে ঝামেলায় পড়েন। তাদের জন্য এই ফিচার খুবই কাজের। কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপ কল এবার থেকে শিডিউল করা যাবে। কয়েকটি ছোট্ট উপায় মানলেই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে সহজে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কল শিডিউল করতে পারেন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ‘কলস’ সেকশনে ক্লিক করুন।
>> এরপর ‘ক্রিয়েট নিউ কল লিঙ্ক’-এ ক্লিক করুন।
>> একটি ‘ইউনিক লিঙ্ক’ পাবেন।
>> সেই ‘ইউনিক কল লিঙ্ক’ পাওয়ার পর কলের ধরন কী হবে, ভিডিও কল নাকি ভয়েস কল, সেটি নির্বাচন করতে হবে।
>> সেটি নির্বাচন করার পর যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাকে সেই ‘ইউনিক কল লিঙ্ক’ টি পাঠিয়ে দিন। ব্যাস কাজ শেষ।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে গ্রুপে যাওয়ার পর মেসেজ বারের নিচে বামদিকে একটি প্লাস আইকন দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। ডানদিকে ফটো, ক্যামেরা সহ একাধিক অপশন পাওয়া যাবে। সেখান থেকে ইভেন্টে ক্লিক করতে হবে। ইভেন্টের নাম লিখতে হবে। সময় সেট করতে হবে। শেষে ‘ইউনিক কল লিঙ্ক’ টি গ্রুপে পাঠাতে হবে।


এই বিভাগের আরো খবর