সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি আরব হজ পালনে হাজীদের জন্য নতুন নিয়ম দিলো

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বিদেশ : হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ২০২৫ সালের হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। গত সোমবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরব জানিয়েছে, ২০২৫ সালের হজ পালনে অংশগ্রহণকারী সব হাজীকে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নাগরিক এবং বিদেশি সব হজযাত্রীর এই ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক। যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না। মন্ত্রণালয় জানিয়েছে, যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ প্যাকেজ এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, সব হাজীর নিরাপত্তার জন্য সংক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে। এছাড়াও সাধারণ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিসিএএ) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, হাজীদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

 


এই বিভাগের আরো খবর