Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি নাছির উদ্দীন 

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯২ Time View
নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন  কুতুবদিয়া উপজেলায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১ টার দিকে বড়ঘোপ ইউনিয়নের মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।  তিনি ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আশ্বাস দেন।
  সিইসি জনাব নাসির উদ্দিন ভোটারদের উদ্দেশ্যে বলেন, “সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের ভোট দিন। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম।”  তিনি অসৎ, অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তিদের ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি জোরালো অনুরোধ জানান।
সিইসি বলেন, “সকল ভোটারকে অবশ্যই সুষ্ঠুভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব।”  তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা প্রতিটি ভোটারকে তাদের ভোটের অধিকার সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সিইসি ভোটার তালিকা হালনাগাদের উপর জোর দিয়ে যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান।
  তিনি প্রশাসনের শতভাগ নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার কথা বলেন এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা তদবিরের সুযোগ নেই বলে স্পষ্ট করেন।
স্থানীয় দাবি-দাওয়া বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সিইসি। তিনি বলেন, “রাজনৈতিক তদবিরের কোনো সুযোগ নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে কাজ করব।”  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বড়ঘোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিইসির সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিভিল প্রশাসন, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিয়েছেন। গোয়েন্দা নজরদারিও অব্যাহত ছিল।  বিকেল ২টার দিকে সিইসি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।  বিকেল ৪টার দিকে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি নাছির উদ্দীন 

Update Time : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫