সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আপনার ফোনটি কি হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য উপযুক্ত?

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ভার্সনের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ অ্যাপের বেশ কিছু ফিচার আপডেট হবে। আর সেই কারণেই পুরোনো বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করা বন্ধ হতে চলেছে। সাম্প্রতিক এক আপডেটে হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে যে, আগামী ৫ মে থেকে আইওএসের পুরোনো ভার্সনে আর সাপোর্ট দেবে না তারা। ১৫.১-র আগের আইওএস ভার্সনকে সাপোর্ট করবে না এই মেসেজিং অ্যাপ। এমনকি টেস্টফ্লাইটে পুরোনো বেটা ভার্সনের মাধ্যমে অ্যাঙ্সে করার চেষ্টা করলেও এটি ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। আর এই পরিবর্তনের প্রাক্কালে এরই মধ্যে এই সব ডিভাইসের লেটেস্ট অ্যাপ ভার্সন ইনস্টল করা থেকে বেটা টেস্টারদের ব্লক করেছে হোয়াটসঅ্যাপ। আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২৫.১.১০.৭২ ইনস্টল করার আগে যে ব্যবহারকারীরা নিজেদের আইফোন বেটা প্রোগ্রামে নথিভুক্ত করেছেন, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ব্যবহারকারীদের ডিভাইসটি আইওএস ১৫.১ বা তার পরবর্তী সংস্করণ চলছে। আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫-এর মতো পুরোনো আইফোনকে আইওএস ১৫-এ আপগ্রেড করা যাবে না। এর ফলে বেটা টেস্টাররা আর পুরোনো আইফোন ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমান হোয়াটসঅ্যাপ বেটা রিলিজ মেয়াদ শেষ হওয়ার আগে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত কাজ চালিয়ে যাবে। যদিও ব্যবহারকারীরা অ্যাপের স্টেবল ভার্সনে স্যুইচ করতে পারেন। যার জেরে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপডেট গ্রহণ করতে পারবেন।
নিজেদের আইফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট বেটা ভার্সন ইনস্টল করবেন যেভাবে-
>> আইফোনের সেটিংস অ্যাপ খুলুন।
>> এবার জেনারেল > সফটওয়্যার আপডেটে যেতে হবে।
>> আপডেট উপলব্ধ হলে ইনস্টল নাও-এ ট্যাপ করতে হবে।
>> আপডেট সম্পূর্ণ হলে ব্যবহারকারীর আইফোন চালিত হবে আইওএস ১৫.১ ভার্সনে।
>> এরপর ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ইনস্টল করতে পারবেন।


এই বিভাগের আরো খবর