সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোনো টাকা না পেয়েই বাংলাদেশ ছাড়লেন সামারাকুন!

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল খেলতে এসে একেবারে শূন্য হাতে দেশে ফিরে গেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন। কোনো টাকা না পেয়েই বাংলাদেশ ছাড়তে হয় সামারাকুনকে। ২০২৫ বিপিএলে কেবল একটি মাত্র ম্যাচ খেলা সামারাকুনের নামের পাশে পারিশ্রমিকের মতো রান, উইকেটসংখ্যাও শূন্য। গত মঙ্গলবার বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার বিমানে বসে লাহিরু সামারাকুন। বিপিএলকে গুডবাই বলা লাহিরু জানিয়ে যান এখন পর্যন্ত তাকে একটি টাকাও দেয়নি দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। ফলে একেবারে শূন্য হাতেই নিজ দেশে ফিরতে হয় সামারাকুনকে। পুরো বিপিএল টুর্নামেন্টের জন্য রাজশাহীর সাথে সামারাকুনের চুক্তির মূল্য ১৫ হাজার মার্কিন ডলার। এর আগে ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর কাছ থেকে অর্থ না পাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেন তিনি। প্রায় প্রতিদিনই রাজশাহীর মালিকপক্ষকে পারিশ্রমিকের জন্য বলতেন সামারাকুন। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচই লাহিরু সামারাকুনের খেলা প্রথম ও শেষ ম্যাচ। ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভার বল করে সামারাকুন রান খরচ করেন সবচেয়ে বেশি ৬৪। এরপর আর দুর্বার রাজশাহীর সেরা একাদশে তাকে দেখা যায়নি। রাজশাহীর ইতোমধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলা শেষ। প্লে-অফের দৌড়ে তারা এখনও টিকে থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এই ক্ষেত্রে রাজশাহী যদি প্লে-অফে সুযোগ না পায় তাহলে চলমান বিপিএলে তাদের আর কোনো ম্যাচ নেই।


এই বিভাগের আরো খবর