Dhaka ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজের চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১ Time View

বিদেশ : কর্মক্ষেত্রের মানসিক ও সামাজিক ঝুঁকির কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সামপ্রতিক এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা এবং কর্মস্থলে হয়রানির মতো ঝুঁকি এসব মৃত্যুর প্রধান কারণ। এর ফলে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১.৩৭ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে প্রতি বছর প্রায় ৪ কোটি ৫০ লাখ ‘সুস্থ জীবনকাল’ হারাচ্ছে মানুষ। এই তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ গবেষণার সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য ও মৃত্যুহারের তথ্যের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, এসব ঝুঁকির প্রভাব ধীরে ধীরে বাড়ছে, যা হৃদরোগ, আত্মহত্যা এবং বিভিন্ন মানসিক অসুস্থতার ক্রমবর্ধমান প্রবণতায় প্রতিফলিত হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

কাজের চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

Update Time : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬