Dhaka ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কি টেস্টে ‘বাজবল’ খেলবে টাইগাররা?

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

খেলাধুলা:বিশ্ব ক্রিকেটে ‘বাজবল’ শব্দটি এখন বহুল প্রচলিত। ইংল্যান্ড ক্রিকেট দলের ভয়ডরহীন ক্রিকেটের কারণেই এটি পরিচিতি পেয়েছে বেশি। আসন্ন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম টেস্টের দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সাদা বলের ওপেনার তানজিদ হাসান তামিম। স্কোয়াডে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম থাকলেও তামিমকে মূলত ভিন্ন পরিকল্পনায় স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বলেন, ‘আমরা যখন কোনো খেলোয়াড় নির্বাচন করি, তখন তার খেলার ধরণটাকেই গুরুত্ব দিই। যাকে দলে নেওয়া হচ্ছে, তার কাছ থেকে সেই ধরণের ক্রিকেটই খেলতে চাই। আমরা কীভাবে খেলব, সেটা পরে নির্ধারণ করা হবে। তবে এটা আমাদের পরিকল্পনারই অংশ যে আমরা এমন ক্রিকেট খেলতে পারি। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে সেই ধরণের খেলোয়াড়ই প্রয়োজন।’ প্রধান নির্বাচক আরও বলেন, ‘আমি বলছি না যে যেভাবে একজন খেলোয়াড় খেলে, তাকে ঠিক সেভাবেই খেলতে বাধ্য করা হবে। আমাদের দুই ওপেনারেরই নিজস্ব স্টাইল আছে। আমি চাই না তারা তাদের স্বাভাবিক খেলার ধরন থেকে বেরিয়ে গিয়ে খেলুক। কারণ এতে সাফল্যের সম্ভাবনা কমে যায়। তারা এখন ফর্মে আছে, আর ম্যানেজমেন্টও তাদেরকেই পছন্দ করছে।’ বাশার আরও যোগ করে বলেন, ‘আমি যেটা বলতে চাইছি, সেটা হলো ভবিষ্যতে যদি পরিকল্পনা বদলানোর প্রয়োজন হয়, সেই জন্য আমাদের হাতে অপশন রাখা দরকার। আমি সাদমানকে তামিমের মতো খেলতে বলব না, আবার তামিমকেও সাদমানের মতো খেলতে বলব না।’ টেস্টে নির্বাচকদের ভাবনাতে আক্রমণাত্মক ক্রিকেট। তবে এটাকে বাজবল বলতে নারাজ বাশার, ‘এই সিরিজটা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা খুব ভালো করেছি-এটা গর্ব করে বলার মতো অবস্থায় নেই। আমাদের লক্ষ্য হলো এই চক্রে যেন ভালো পারফর্ম করতে পারি এবং আগের চেয়ে নিজেদের আরও ওপরে নিয়ে যেতে পারি। সেই জায়গা থেকে হয়তো আমরা ভিন্ন ধরণের ক্রিকেট খেলতে চাইছি, একটু বেশি আক্রমণাত্মক মানসিকতার দিকে যেতে পারি। আপনারা দেখেছেন, নতুন ওপেনার নেওয়া হয়েছে-এটাও সেই পরিকল্পনারই অংশ।’ বাশার আরও বলেন, ‘আমাদের বোলিং ইউনিট মোটামুটি ঠিক আছে, ২০ উইকেট নেওয়ার সক্ষমতাও আছে। ব্যাটিংয়ে যদি আমরা ধারাবাহিক হতে পারি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভালো করবে। হয়তো আমাদের খেলার স্টাইলে কিছু পরিবর্তন আসতে পারে-‘বাজবল’ বলছি না, তবে স্টাইলটা অবশ্যই একটু বদলাতে পারে।’

Tag :
About Author Information

জনপ্রিয়

এবার কি টেস্টে ‘বাজবল’ খেলবে টাইগাররা?

Update Time : ১২:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬