সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার জার্সিতেও পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই বারের চ্যাম্পিয়ন ভারত একটু দেরিতেই প্রকাশ করল তাদের স্কোয়াড। এরপর আবার নতুন আলোচনায় ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখতে চায় না রোহিত শর্মার দল। অভিজ্ঞদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাচ্ছে ভারত। পাকিস্তান আয়োজক হলেও হাইব্রিড মডেলে হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। ভারতের সব ম্যাচই দুবাইয়ের মাঠে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতেই। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে জার্সি পরে খেলবে তাতে থাকছে না আয়োজক হিসেবে পাকিস্তানের নাম। আয়োজক দেশের নাম জার্সিতে রাখা বাধ্যতামূলক হলেও বিসিসিআই তা করতে অনিচ্ছুক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রæপ বি-তে। এই গ্রæপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ২০ ফেব্রæয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলা ভারতের। ২৩ ফেব্রæয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। আর ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।


এই বিভাগের আরো খবর