Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি হতে চান তামিম

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২২ Time View

তামিম ইকবাল কি বিসিবি সভাপতি হতে চান? এমন প্রশ্ন ক্রিকেট অঙ্গনে ঘুরছে অনেক দিন ধরেই। সর্বশেষ বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করার কথা ছিল তামিমের। যদিও শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যান তিনি, আনেন সরকারি হস্তক্ষেপের অভিযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে লম্বা সময় খেলেছেন তামিম ইকবাল। দীর্ঘ দিন ছিলেন অধিনায়কও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিলেও সেখান থেকে ফিরে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তামিম। পরে নানা জটিলতায় বিশ্বকাপে খেলা হয়নি। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি। সর্বশেষ ডিপিএলে খেলা চলাকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের। এরপর থেকেই খেলার বাইরে রয়েছেন তিনি। তবে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে বেশ সক্রিয়। সম্প্রতি এক পডকাস্টে নিজের বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথাও জানালেন তামিম। পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান? জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’ খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের? জবাবে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স – এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখেছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করতেছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’ সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশের বাস্তবতায় বিসিবিতেও পরিবর্তনের আভাস রয়েছে। দেখা যাক তামিমের বিসিবি প্রধান হওয়ার ইচ্ছা পূরণ হয় কিনা।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিসিবি সভাপতি হতে চান তামিম

Update Time : ১০:৫৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬