সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরখাস্ত তেদেস্কো, জাতীয় দলে ফেরার দুয়ার খুলল কোর্তোয়ার

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস: গত কয়েক সপ্তাহ ধরেই দোমেনিকো তেদেস্কোর শেষের ইঙ্গিত মিলছিল। অবশেষে বিদায় ঘন্টা বেজেই গেল তার। বেলজিয়াম জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো ৩৯ বছর বয়সী কোচকে। কোচের সঙ্গে গত শুক্রবার বৈঠকে বসার পর বিবৃতিতে সিদ্ধান্ত জানিয়ে দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। তার সঙ্গে চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তেদেস্কোর বিদায়ে থিবো কোর্তোয়র জাতীয় দলে ফেরার বড় বাধা সরে গেল। কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জের ধরে গত অগাস্টে রেয়াল মাদ্রিদের এই গোলকিপার বলেছিলেন, “কোচের সঙ্গে নানা ঘটনার পর এবং অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে, তার ব্যবস্থাপনায় বেলজিয়ান জাতীয় দলে আর ফিরব না।” ২০২২ বিশ্বকাপের পর কোচের দায়িত্ব নিয়ে তেদেস্কোর শুরুটা ছিল দারুণ। তার কোচিংয়ে প্রথম ১৩ ম্যাচের একটিও হারেনি বেলজিয়াম। কিন্তু গত বছর ইউরোতে শেষ ষোলো থেকেই বিদায় নেয় দল। পরে নেশন্স লিগে গ্রুপের ছয় ম্যাচে স্রেফ একটি জিতে তৃতীয় হয় তারা। সবশেষ গত নভেম্বরে ইসরায়েলের কাছে হারার পর থেকেই তার অবস্থান চরম নড়বড়ে হয়ে পড়ে। সব মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে বেলজিয়ামের জয় ছিল স্রেফ একটি। সেটির খেসারতই দিতে হলো ইতালিয়ান এই কোচকে। বিদায়ের বিষাদ স্বাভাবিকভাবেই ছুঁয়ে যাচ্ছে তাকে। “রেড ডেভিলদের কোচ হিসেবে সবসময়ই দারুণ গর্ব অনুভব করেছি। একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি আমরা। তবে সুন্দর সেই পথচলা দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল।” তেদেস্কোর জায়গায় থিয়েরি অঁরি কোচের দায়িত্ব পাচ্ছেন বলে সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। রবের্তো মার্তিনেস কোচ থাকার সময় বেলজিয়ামের সহকারী কোচ ছিলেন ফরাসি এই গ্রেট।


এই বিভাগের আরো খবর