সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেসির সংগ্রহশালায় বিখ্যাত ২০ জার্সি

প্রতিনিধি: / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

একসময় ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু এখন ভরা মৌসুম চললেও লিওনেল মেসির ব্যস্ততা নেই। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে যাওয়ায় আর্জেন্টাইন মহাতারকা এখন অবসর সময় কাটাচ্ছেন। এই অবসরকে কাজে লাগিয়ে স্মৃতি রোমন্থন করতে ভোলেননি তিনি। ফুটবলের এই মহাতারকার স্মৃতিজুড়ে রয়েছে জাতীয় দলকে সফলতা পাইয়ে দেওয়ার ঘটনা। এই তো দুই বছর আগেকার কথা। এই ডিসেম্বরেই কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে অমরত্বের আখ্যান রচিত হয়েছিল তার হাত ধরেই। অপূর্ণতা ঘুচেছিল মেসির আর আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার। স্মৃতিগুলোকে ধরে রাখতে নিজ জন্মভ‚মি রোজারিওতে জাদুঘর খুলেছেন মেসি। তিনি যে জার্সিগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন এই জাদুঘরেই স্থান পেয়েছে সেগুলো। ২০২১ এবং ২০২৪’এর কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপে গায়ে চাপানো সবগুলো জার্সি নিয়ে খোলা এই জাদুঘরের ছবি মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। মোট ২০ জার্সি নিয়ে তৈরি মেসির এই বিশেষ সংগ্রহশালা। এটি কেবল তার ফুটবল ক্যারিয়ারের স্মৃতিই বহন করে না, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও যোগ করেছে নতুন মাত্রা। প্রতিটি জার্সি রয়েছে ফ্রেমে বাঁধাই করা। তাতে উল্লেখ করা হয়েছে প্রতিপক্ষের নাম ও ম্যাচের ফলাফল।

 


এই বিভাগের আরো খবর