সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মহান বিজয় দিবস উপলক্ষে  আলহাজ্ব সারোয়ার খান কলেজে  বিভিন্ন কর্মসূচি পালিত 

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রিকেট ম্যাচ।
দিনটি উপলক্ষে ১৫ ডিসেম্বর  কলেজের ভবন সমূহ , কলেজ প্রাঙ্গণ ও ফটক সমূহ আলোক সজ্জা করা হয়।
সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।
অতিথি  ছিলেন বিএনপি নেতা  ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, স্বেচ্ছাসেবক দল উপজেলা সভাপতি আব্দুল কাদের জনি,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল, ছাত্র দল নেতা মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক এ জেড এম গোলাম কিবরিয়া প্রমুখ।
শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এম মাসুদুল আনিস ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন মোল্লা।


এই বিভাগের আরো খবর