Dhaka ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি  এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন,শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকেই শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না। ‘ এর আগে মন্ত্রীকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী হয়ে প্রথমেই নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর কচুয়ায় আসলেন ড. আনম এহছানুল হক মিলন।আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এবার পূর্ণ মন্ত্রী হয়ে শিক্ষা বিভাগের দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। তাঁর মন্ত্রী হওয়ার খবরে কচুয়া বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর নির্বাচনী এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা। গত মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর আনম এহছানুল হক মিলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

Update Time : ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬