সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বার বার ফোন হ্যাং হলে করণীয়

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

আইটি: সারাক্ষণ হাতে স্মার্টফোন থাকছে। কখনো হয়তো চ্যাট করছেন কখনো বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। দিন এমনকি রাতেও দীর্ঘসময় ফোন ব্যবহার করছেন। অনেকের ফোনই মাঝে মাঝে হ্যাং হচ্ছে। কোনো কাজই ঠিক মতো করতে পারেন না। অনেক সময় রিবুট বা রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়। তবে তা সাময়িক সময়ের জন্য। দীর্ঘমেয়াদি ঠিক করার জন্য কয়েকটি সহজ উপায় আছে। কোনো মেকানিকের কাছে নিতে হবে না, নিজেই কাজটি করতে পারবেন।
জেনে নিন উপায়-
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন- যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করুন। ব্যাকগ্রাউন্ডে চলা অনেক অ্যাপ ফোনের মেমরি এবং প্রসেসরের লোড বাড়িয়ে দেয়। ক্যাশে পরিষ্কার করুন- আপনার ফোনের অ্যাপগুলোর ক্যাশে এবং ডাটা সাফ করুন। এতে ফোনের স্টোরেজ খালি হবে এবং ফোন দ্রæত কাজ করবে। অটোমেটিক আপডেটগুলো বন্ধ রাখুন- অ্যাপগুলোর অটোমেটিক আপডেটগুলো বন্ধ করুন। এতে ফোনে ডাটা সাশ্রয় হবে এবং ব্যাটারিও কম খরচ হবে। ভাইরাস স্ক্যান- একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আপনার ফোন স্ক্যান করুন। এটা সম্ভব যে আপনার ফোনে একটি ভাইরাস আছে যা ফোনের গতি কমিয়ে দিচ্ছে। ফোন ফ্যাক্টরি রিসেট- আপনি আপনার ফোন ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। তবে এটি করার আগে অবশ্যই আপনার ফোনের ডাটা ব্যাকআপ নিন। মেমোরি কার্ড রিমুভ- আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে তা সরিয়ে দেখে নিন ফোন ঠিকমতো কাজ করছে কি না। অনেক সময় মেমরি কার্ডের কারণেও ফোন হ্যাং হতে পারে। সফটওয়্যার আপডেট- আপনার ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখুন। সফটওয়্যার আপডেটে প্রায়ই বাগ ফিক্স এবং পারফরম্যান্সের উন্নতি থাকে। ফোন ঠান্ডা রাখুন- ফোন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ফোন যেন বেশি গরম না হয়। খুব গরম হলেই ফোন হ্যাং হতে থাকে।


এই বিভাগের আরো খবর